প্রতারণার অভিযোগে ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৪

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

রেহানা আক্তার রানু জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী ও অসৎ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না।

জবাবে মন্ত্রী বলেন, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী অথবা তাঁদের অভিভাবকদের করা অভিযোগ তদন্ত করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন অনিয়মের কারণে সম্প্রতি ৫৬টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।

আট মাসে ১৯ হাজারের বেশি প্রতিষ্ঠানকে জরিমানা

গত আট মাসে বাজার তদারকি ও অভিযানে প্রায় ১৯ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পরিমাণ প্রায় ১৯ কোটি ২২ লাখ টাকা।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানতে চান, গত আট মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কতটি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে, কতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উৎপাদক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত মূল্য ব্যবধান কমাতে সরকারের পরিকল্পনা কী।

জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছে।

মন্ত্রী জানান, গত আট মাসে অর্থাৎ ২০২৬ সালের ১ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৩০টি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩৫২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৫১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এ ছাড়া জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে সারা দেশে একই সময়ে আরও ৩ হাজার ৩৮০টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৩ হাজার ১৯টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ১০৬ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর গত আট মাসে ৯ হাজার ৪৪১টি বাজার তদারকি করেছে। এসব অভিযানে ১৪ হাজার ৮৯৪টি প্রতিষ্ঠানকে ১৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে মূল্য ব্যবধান কমাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি বাজার সংযোগ বাড়ানো, মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক প্রভাব কমাতে সরবরাহ ও বিপণন ব্যবস্থা উন্নয়ন, পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং অতিরিক্ত মুনাফা, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস আইনমন্ত্রীর
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ, অনিয়মে কঠোর ব্যবস্থা
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 
আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
ব্যাগে করে চীনে নিয়ে যাচ্ছিলেন ৬ লাখ টাকার ওষুধ, বিমানবন্দরে জব্দ
ব্যাগে করে চীনে নিয়ে যাচ্ছিলেন ৬ লাখ টাকার ওষুধ, বিমানবন্দরে জব্দ
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি