এনআইডি লক হওয়া ৩৫ হাজার বাংলাদেশি কারা, আনলক হবে কীভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৯:২২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯:২২

সফটওয়্যার জটিলতাসহ নানা কারণে অন্তত ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব পরিচয়পত্র কবে নাগাদ সচল করা সম্ভব হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। খোঁজ নিয়ে জানা গেছে, সফটওয়্যার জটিলতাসহ বিভিন্ন কারণে ৩৫ হাজার বাংলাদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র বর্তমানে লক হয়ে আছে।

কারা এই ৩৫ হাজার নাগরিক?

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, যেসব নাগরিকের এনআইডি লক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন— দ্বৈত ভোটার। যারা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে একাধিকবার ভোটার হয়েছেন।

কারিগরি জটিলতার শিকার ব্যক্তিদেরও এনআইডি লক করা আছে। এনআইডি তৈরির সময় যাদের আঙুলের ছাপের মান ভালো ছিল না বা অনিচ্ছাকৃতভাবে অন্য কোনও ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিলে গেছে। তাদের এনআইডি লক করা হয়েছে।

এ ছাড়া আইনি বা প্রশাসনিক নির্দেশপ্রাপ্ত কিছু ব্যক্তির এনআইডি লক আছে। আদালত বা আদালতের আদেশের আওতায় থাকা ব্যক্তি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান রয়েছে এমন নাগরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে যাদের এনআইডি লক করা হয়েছে।

কেন লক করা হলো?

প্রধানত দুটি কারণে এই এনআইডিগুলো লক করা হয়েছে। এর মধ্যে একটি কারিগরি ও সফটওয়্যার জটিলতা। অর্থাৎ আঙুলের ছাপের মান কম থাকা বা অন্য কারও ছাপের সঙ্গে ডেটা মিলে যাওয়ার মতো প্রযুক্তিগত ত্রুটি। আরেকটি হলো নিয়মবহির্ভূত বা আইনি কারণ। অর্থাৎ কেউ দ্বৈত ভোটার হলে তার একটি পরিচয়পত্র রেখে অন্যটি বাতিলের প্রক্রিয়ার অংশ হিসেবে এবং দুদক বা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আদালতের নির্দেশে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বৈত ভোটার হওয়ার কারণে লক হওয়া এনআইডিগুলোর ক্ষেত্রে সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডিটি বহাল রেখে পরবর্তী সময়েরটি বাতিল করা হচ্ছে। এছাড়া ভুক্তভোগী নাগরিকরা নির্বাচন কমিশনে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে তা আনলক করে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে উপজেলা পর্যায় থেকেই এই সমস্যা সমাধানের জন্য নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে।

তবে দ্বৈত ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হবে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

যা বলছে নির্বাচন কমিশন

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে। বর্তমানে আমাদের কাছে যারা অভিযোগ জানাচ্ছেন, তাদের এনআইডি আনলক করে দিচ্ছি আমরা।’

তবে সফটওয়্যার তৈরির কাজ কবে শেষ হবে কিংবা কবে থেকে উপজেলা পর্যায়ে এই সেবা চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময় জানায়নি নির্বাচন কমিশন।

/এএম/ আরকে/
সম্পর্কিত
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
শোকজের পরও নির্বাচনী প্রচার, শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ
রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ
আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত
মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি