সীমানা নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধা নিহত, স্কুলছাত্র গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৯ জুন ২০২১, ০০:২৮আপডেট : ৩০ জুন ২০২১, ০১:০৮

বগুড়ার শাজাহানপুরে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধে রাকিবুল হাসান রিফাত নামে (১৬) এক স্কুলছাত্রের ধাক্কায় খালেকুজ্জামান (৬৫) নামে বীর মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত খালেকুজ্জামানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

এ ঘটনায় সোমবার মৃতের ছেলে ফেরদৌস আলম জুয়েল শাজাহানপুর থানায় রিফাত ও তার মা রোজিনা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ কিশোর রিফাতকে (১৬) গ্রেফতার করেছে। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান জানান, আদালতের নির্দেশ পেলে ওই কিশোরকে যশোরের পুলেরহাটে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।

পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। তিনি নিজ সীমানা ছেড়ে দেড় ইঞ্চি বেশি জায়গা নিয়ে প্রাচীর নির্মাণ করেন। এ নিয়ে প্রতিবেশী মৃত আবদুস সামাদ মোল্লার ছেলে খালেকুজ্জামান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলছিল। রবিবার বিকালে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে শফিকুলদের বাড়ির বাড়তি অংশের সঙ্গে লেগে খালেকুজ্জামান হোঁচট খান। তিনি পায়ে আঘাত পেয়ে বাড়িতে গেলে তার ছোট মেয়ে ফারজানা আকতার কান্তা বাইরে এসে প্রতিবাদ করতে থাকেন। তখন শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম এবং ছেলে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান রিফাত এসে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে রিফাত রেগে গিয়ে কান্তাকে মারতে যায়। এ সময় মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান সামনে দাঁড়ালে রিফাত তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে তিনি সন্ধ্যার দিকে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, এজাহারনামীয় আসামি স্কুলছাত্র রিফাতকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে তাকে সংশোধনাগারে পাঠানো হবে। অপর আসামি রোজিনা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি