মেকেল্লের রাস্তায় বিদ্রোহীরা, টাইগ্রেতে যুদ্ধবিরতির ঘোষণা ইথিওপিয়ার

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ০১:৩৫আপডেট : ২৯ জুন ২০২১, ১৮:৩০
image

সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার। প্রায় আট মাস আগে সেখানকার নেতৃত্ব উৎখাতে সেনাবাহিনী পাঠান প্রধানমন্ত্রী আবি আহমেদ। টাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেল্লের রাস্তায় সরকার বিরোধী যোদ্ধাদের উপস্থিতির মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ক্ষমতা আসার পর আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে শুরু করে। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তারই হাত ধরে। এই কারণে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান তিনি। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় প্রশংসিত হলেও নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল টাইগ্রেতে শান্তি ফেরাতে তেমন পদক্ষেপ নেননি তিনি। উল্টো ব্যাপক রাজনৈতিক সংস্কারের নামে টাইগ্রেয়ানদের কোণঠাসা করে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রভাবেই টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে গত বছরের নভেম্বরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। 

উভয় পক্ষের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। জাতিসংঘ বলছে ওই অঞ্চলের ৫০ লাখেরও বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন আর সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে।

গত সপ্তাহে টিপিএলএফ বাহিনী নতুন করে সরকারি বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে। সোমবার খবর পাওয়া যেতে থাকে মেকেল্লের অন্তর্বর্তী প্রশাসন দখল করে নিয়েছে তারা। টিপিএলএফ এর মুখপাত্র গেটাচিও রেডা জানান, শহরটি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

মেকেল্লের বহু বাসিন্দা জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর চলে যাওয়াকে উদযাপন করছেন তারা। অন্তবর্তী সরকারের মধ্যকার একটি সূত্র জানিয়েছে, এই সরকারের সবাই চলে গেছে। এছাড়া মেকেল্লের রাস্তায় টাইগ্রে যোদ্ধাদের দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন অনেকেই।

ইথিওপিয়ার সরকার এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও তাদের সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার খবর নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

/জেজে/
সম্পর্কিত
মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
গোপন শর্তে রাজি না, ট্রাম্পের সাহায্য ফিরিয়ে দিচ্ছে আফ্রিকা
সর্বশেষ খবর
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী