নারায়ণগঞ্জে বেভারেজ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১৯:২১ আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৯:৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী আরেফিন সিদ্দিক।

তিনি জানান, বিকালে আগুনের খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা-নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয় বলে প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!