নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় সিটিটিসির অভিযান চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুলাই ২০২১, ২০:২৭আপডেট : ১২ জুলাই ২০২১, ০১:২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকায় একটি জঙ্গি আস্তানায় ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসির অভিযান সমাপ্ত হযেছে। অভিযানে বোম ডিস্পোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। এখন বন্দর এলাকায় আরও এক জঙ্গি আস্তানায় অভিযান চলছে। 

নোয়াগাঁওয়ের অভিযান শেষে রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় সিটিটিসির প্রধান ডিআইজি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আবদুল্লাহ আল মামুনকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। গত ১৭ মে সিদ্ধিরগঞ্জের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় মামুনকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে আরেকজনকে গ্রেফতার করা হয়। এখানকার অভিযান সমাপ্ত হয়েছে। এখানে তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা ছাড়াও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।এখন দ্বিতীয় অভিযান চলছে মামুনের দেওয়া তথ্যে গ্রেফতার করা ব্যক্তির বাড়িতে। নারায়ণগঞ্জের বন্দরের কেওডালার হাজীপাড়া এলাকায় তার বাড়ি ঘিরে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, জঙ্গি মামুনের সঙ্গে কোনও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক নেই। সে নব্য জেএমবির বোমা তৈরির কারিগর। তার এই আস্তানায় আরও অনেকের আসা-যাওয়া ছিল বলে সে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বন্দরেও অভিযান চলছে।

এই অভিযান চলাকালে জঙ্গিরা তাদের ফেসবুক গ্রুপে হামলা করার হুমকি দিয়েছে। এ কারণে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন জানান, রবিবার রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। 

সিটিটিসি কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। তার ওই আস্তানায় তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়। 

সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

 

/এনএল/এমআর/এমওএফ/নারায়ণগঞ্জ প্রতিনিধি/এমএএ/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম