নমুনা পরীক্ষার সংখ্যায় ভুল, স্বাস্থ্য অধিদফতরের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ২০:১৯ আপডেট : ১৫ জুলাই ২০২১, ২২:০৩

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যায় ভুল লিখে দুঃখ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতর আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল পাঁচটা ২৯ মিনিটে করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৬০৪টি, পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৪৪ হাজার ৪২০টি।

কিন্তু অধিদফতরের গতকালের (১৪ জুলাই) বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮১০টি, আর পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৪৭৯টি।

কিন্তু আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, মোট নমুনা পরীক্ষা সংখ্যার সঙ্গে গতকালের মোট নমুনার পার্থক্য প্রায় ছয় লাখ বেশি।

পরে স্বাস্থ্য অধিদফতর সন্ধ্যা সাতটা ছয় মিনিটে নমুনা পরীক্ষার সংখ্যায় ভুল লেখার জন্য দুঃখ প্রকাশ করে ফিরতি মেইল পাঠায় গণমাধ্যমে।

সেখানে অধিদফতর লেখে, অনিবার্য কারণে ভুলবশত আজকের প্রেস রিলিজে অদ্যাবধি নমুনা পরীক্ষার সংখ্যা ৭১ লাখ ৪৪ হাজার ৪২০-এর পরিবর্তে ৭৭ লাখ ৪৪ হাজার ৪২০ লেখা হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
সর্বশেষ খবর
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
ফার্নেস অয়েলের দাম বাড়লো
ফার্নেস অয়েলের দাম বাড়লো
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত