ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২১, ০৬:০৯ আপডেট : ২২ জুলাই ২০২১, ০৬:৩৮

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার জাহাজ ডুবে কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায় প্রবল ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় জাহাজটি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে ২৪ জনের মরদেহ পায় উদ্ধারকারী দল। জাহাজটি যখন ডুবে তখন দুটি নৌকা এবং মাছ ধরার জাহাজ সাগরের কাছাকাছি অবস্থান করছিল। অতিরিক্ত খারাপ আবহাওয়ার সতর্কবার্তার খবর পাঠানো হয়।

নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে জানান প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান ইওপি হরিয়াদি। এদিকে ৮৩ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। আরও ৩ দিন উদ্ধারকাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। আবহাওয়া অবনিত হওয়ায় বেগ পেতে হচ্ছে। হেলিকপ্টার, বিমান এবং জাহাজ দিয়ে সন্ধান চালানো হচ্ছে। সম্প্রতি সাম্বাস জেলায় ঝড়ে কবলে পড়ে ১৮টি জাহাজ।

/এলকে/
সম্পর্কিত
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
সর্বশেষ খবর
উৎসবের পর চোখ-মুখ ফোলা, ত্বকও নিষ্প্রভ? রূপ ফেরাতে যা করবেন
উৎসবের পর চোখ-মুখ ফোলা, ত্বকও নিষ্প্রভ? রূপ ফেরাতে যা করবেন
অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান
অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ