বিয়ের আসর থেকে বরের পলায়ন, কনের মায়ের জরিমানা

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১৭:২৮আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:২৮

বরিশালের আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখে বিয়ের আসর থেকে পালিয়ে যান বর, মেয়ের বাবা ও বরযাত্রী। 

করোনা সংক্রমণরোধে সরকারঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে রবিবার (২৫ জুলাই) দুপুরে বাল্যবিয়ের আয়োজন করায় এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি গ্রামের কবির খানের ছেলে জাহিদুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। ইউএনও হাজির হতেই সব পণ্ড হয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম বলেন, দুপুরে বরযাত্রীরা কনের বাড়িতে যান। খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বর, মেয়ের বাবা এবং বরযাত্রীরা দৌড়ে পালান। পরে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন কনের মা।

/এএম/
সম্পর্কিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মৃত্যু
সর্বশেষ খবর
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম‍্যান ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে বাধা নেই
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম‍্যান ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে বাধা নেই
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর