পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৫

আগারগাঁও ও শেরে বাংলা নগর এলাকায় কালো ধোয়া ছাড়ার অপরাধে ৬টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্কও করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইনভঙ্গের দায়ে তাদের জরিমানা করা হয়েছে। 

এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতের দায়ে ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। সাধারণ জনগণকেও সচেতন করা হয়।

পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম