নতুন আরও তিনটি উপজেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৫:৩১আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:০১

দেশের তিনটি জেলায় নতুন করে আরও তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টি। সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হচ্ছে, মাদারীপুরের ডাসার। কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। 

আজ সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী ও নিকার সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

একই বৈঠকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ। মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ উপজেলা নামে পরিচিত হবে। 

উপজেলা থেকে বেশ দূরে এবং ‍দুর্গম এলাকা হওয়ায় ‘ক্রাইটেরিয়া ফুলফিল’ না হলেও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে নতুন উপজেলাগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম। তবে এরপর থেকে এ ধরনের দাবি না তোলার জন্য বৈঠকে জানিয়ে দেওয়া হয়। তিনি জানান, নতুন স্বীকৃতি পাওয়া তিনটি উপজেলাই আগে থানা ছিল। 

এ ছাড়াও বৈঠকে দোহার পৌরসভার সীমানা যোগ-বিয়োগ এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) সিটি করপোরেশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

 নিকারের বৈঠকে মন্ত্রীরা সচিবালয় থেকে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি পিআইডি)

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা