হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৯:৩৯আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:৩৯

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা-বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব বাদী হয়ে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় মামলা দুটি দায়ের করে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘র‌্যাবের অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়া, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধার করা মদ, ওয়াকিটকি, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়ার বিষয়ে বন্যপ্রাণী আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।’

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সুদীপ কুমার চক্রবর্তী।

আরও পড়ুন...

হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অপপ্রচারকারী সেফুদার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: র‌্যাব

যেসব মামলা হতে পারে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে

হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির কার্যালয়ে র‌্যাবের অভিযান

হেলেনা জাহাঙ্গীর আটক

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের