অফশোর জ্বালানি অনুসন্ধানে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১২:০৭আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:০৭

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ওয়াশিংটনে মার্কিন বহুজাতিক তেল ও গ্যাস করপোরেশন এক্সনমোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

শনিবার (৩১ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা বাংলাদেশে জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং এই ক্ষেত্রে তাদের আরও অবদানকে স্বাগত জানান।

বৈঠকে তিনি এক্সনমোবিলের কর্মকর্তাদের বাংলাদেশে, বিশেষ করে অফশোরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বিনিয়োগ করতে উৎসাহিত করেন।

তিনি বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির জন্য স্টোরেজ সুবিধা নির্মাণে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

উপদেষ্টা স্বীকার করেন যে, এক্সনমোবিলের মতো কোম্পানিগুলো‑ যারা বাংলাদেশে এলএনজি ব্যবসা করতে ইচ্ছুক তাদের দামের অস্থিতিশীলতার বিরুদ্ধে হেজিংয়ের গ্যারান্টি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি এক্সনমোবিলকে গভীর সমুদ্রে অনুসন্ধান ত্বরান্বিত করতে এবং ট্রান্সমিশন নেটওয়ার্ক এবং স্থলভিত্তিক ফ্যাসিলিটি নির্মাণে বিনিয়োগ করতে বলেন।

বাংলাদেশের বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে প্রয়োজনীয় জ্বালানির চাহিদা নিশ্চিত করতে, এক্সনমোবিল বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাস ও এক্সনমোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর উপস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোং লিমিটেড এবং কমনওয়েলথ এলএনজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

উপদেষ্টা এমওইউ স্বাক্ষরকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান জ্বালানি সহযোগিতার আরও সম্প্রসারণের ক্ষেত্রে অনুরূপ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
সর্বশেষ খবর
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে