সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জুলাই ২০২৬, ০৫:২০আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:২০

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার সিরাজ মার্কেটে এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাস বয়সি মেয়েকে আছড়ে হত্যা মামলায় বাবা কবির ইসলামের বিরুদ্ধে ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে আদালত। 

শুক্রবার (১৭ জুলাই) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এজাহার গ্রহণ করে প্রতিবেদন জমার নির্দেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। 

রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় তার নানী সারমীন আক্তার শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা দায়ের করেন। 

কবিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল। 

মামলায় অভিযোগ করা হয়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন যাবৎ সে মাদকাসক্ত। মাদক সেবন করে প্রায় লিমাকে অকারণে মারধর, গালিগালাজ করতো। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বৃহস্পতিবার বাবাতে দেখতে যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে বালুর মাঠ হারুন মোল্লার বস্তির বাসায় পারিবারিক বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির অত্যন্ত ক্ষিপ্ত ও উত্তেজিত হয় যায়। রাফা মনিকে তার নানীর কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার উপর উঠিয়ে রাস্তায় আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
ভাশুরের স্ত্রীকে হত্যা করে সাজালেন ডাকাতির নাটক, একদিন পর শিশুসন্তানসহ কারাগারে
মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক
সর্বশেষ খবর
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে