একটি সিরিজ দিয়েই ব্যাটসম্যানদের মূল্যায়নের পক্ষে নন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১২:৪১আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:৪৫

মিরপুরের স্লো উইকেটে যাচ্ছেতাই ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। কন্ডিশনের অনভ্যস্ততায় অজিদের এমন ব্যাটিং বিপর্যয়ে পড়া অনেকটাই স্বাভাবিক! কিন্তু যে মাঠের হাওয়া, বাতাস খেয়ে সাকিব-মাহমদুউল্লাহদের বড় হওয়া, সেই মাঠে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা কী করে মেনে নেওয়া যায়? অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলেও কোন ম্যাচেই পারফেক্ট ব্যাটিংটা বাংলাদেশ করতে পারেনি। সিরিজের চতুর্থ ম্যাচতো এই ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই হারতে হয়েছে। যদিও একটি সিরিজ দিয়েই ব্যাটসম্যানদের মূল্যায়ন করতে বারণ করলেন সাকিব আল হাসান।

দুই দলের ব্যাটসম্যানদের থেকে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (১৫৬)। দ্বিতীয় সর্বোচ্চ রান ১১৪, যা এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৫ ম্যাচ সিরিজের মোট রান দেখলেই বোঝা যায়, কতটা সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। যদিও একটি সিরিজ দিয়েই সব কিছুর বিচারে অনাগ্রহী সাকিব, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম। একটা সময় ছিল, যেখানে এটি সম্ভব ছিল। তবু বলতে হয়, উইকেট এতটাই কঠিন ছিল যে ব্যাটসম্যানের জন্য রান করা খুবই কঠিন ছিল। ব্যাটসম্যানদের নিয়ে তাই বলার কিছু নেই। আর একটি সিরিজ দিয়ে কাউকে বিচার করাও ঠিক হবে না। কারণ ব্যাটসম্যানদের জন্য কন্ডিশন কঠিন ছিল।’

সাকিবের মতো মাহমুদউল্লাহও প্রায় সংবাদ সম্মেলনে এসে একই কথা বলতেন, ব্যাটিং ইউনিট হিসেবে বাংলাদেশ ১০/১৫ রান কম করেছে। যদিও শেষ দুই ম্যাচে মাহমুদউল্লাহর লক্ষ্য ছিল ব্যাটিংয়ের উন্নতি। সেই জায়গা থেকে শেষ দুটি ম্যাচে ব্যাটসম্যানরা অনেকটাই ব্যর্থ বলা চলে!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
অনেক ধৈর্য পরীক্ষার পর আজ একটা জায়গায় আমি এসেছি: প্রধানমন্ত্রী   
অনেক ধৈর্য পরীক্ষার পর আজ একটা জায়গায় আমি এসেছি: প্রধানমন্ত্রী   
হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ বিদেশি নাবিককে উদ্ধার করলো ইরান
হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ বিদেশি নাবিককে উদ্ধার করলো ইরান
‘কোনও ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না’
‘কোনও ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না’
তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান