তামিম কি বিশ্বকাপে থাকছেন? প্রধান নির্বাচক বললেন...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৪:৪৯আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৪:৪৯

দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগতে থাকা তামিম ইকবাল টানা চার সিরিজ মিস করেছেন। গত বছর নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলেননি। এরপর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আসন্ন ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজে নেই বাংলাদেশের সফলতম ওপেনার। টানা চার সিরিজ মিস করলেও আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচককদের ভাবনায় ঠিকই আছেন তামিম।

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর ও পরের তিন সিরিজ ইনজুরির কারণে খেলতে পারেননি এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ থেকেই মূলত বিশ্রামে তিনি। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যথা ম্যানেজ করে খেললেও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তিনি। ওখান থেকে দেশে ফিরে ছয় সপ্তাহের পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন তামিম। পুর্নবাসন শেষে সেপ্টেম্বরের শুরুতে মাঠে ফেরার কথা তার। টানা বিরতির পরও বিশ্বকাপ প্রক্রিয়ার অংশ হিসেবে তামিমকে ভাবা হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আশা করছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তামিম মাঠে থাকবে। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। আশা করছি, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে।’

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলা না হলেও বিশ্বকাপ মঞ্চে তামিমের মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করছেন প্রধান নির্বাচক, ‘তামিমের অসাধারণ অভিজ্ঞতা আছে। যখন মাঠে নামবে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়া ওর জন্য কোনও ব্যাপার না। ইনজুরি তো যেকোনও খেলোয়াড়েরই হতে পারে। ইনজুরির পর কত দ্রুত প্রত্যাবর্তন করছে, এটা গুরুত্বপূর্ণ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
জয়সওয়াল ও বৈভবের মাঠের আচরণে মাঞ্জরেকারের প্রশ্ন, ‘এভাবে চলতে দেওয়া যায়?’
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
উজানে আটকে আছে পানি, নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা
উজানে আটকে আছে পানি, নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির