ভোলায় একজনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনের যাবজ্জীবন

ভোলা প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৯:৩৭ আপডেট : ১৪ মে ২০২৫, ১৯:৩৭

ভোলার চরফ্যাশনে জাফর ইমাম স্বপনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলা থেকে আট জন খালাস পেয়েছেন।

বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ সাখাওয়াত হোসাইন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হযরত আলী হিরন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী আ. লতিফ মিয়ার ছেলে হাফেজ মনির উদ্দিন, একই এলাকার মৃত হাজী আবু তাহেরের ছেলে জাভেদ মিয়া, হাফেজ মনির উদ্দিনের ছেলে মো. হাবিত ওরফে ছাবিত এবং ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফ্যাশনের শাজাহান মানিক জমাদারের ছেলে মোস্তফা জমাদার টুটুল। এর মধ্যে মনির উদ্দিন ও টুটুলকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের নুর উদ্দীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের চিনে ফেলেন জাফর ইমাম স্বপন। পরদিন ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে স্বপন রিকশাযোগে নায়েবের পুল বাজারে যাওয়ার পথে মনির ও মোস্তফা টুটুল মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। পরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় ওসমানগঞ্জের লতিফ মিয়ার হাটে। সেখানে পোস্ট অফিসের নিচে স্বপনকে বেঁধে মারধর করা হয়। তার দুই পায়ে পেরেক মারা হয় এবং হাঁটুর নিচের হাড় ভেঙে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ২৫ এপ্রিল চরফ্যাশন থানার তৎকালীন উপপরিদর্শক ছগীর মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

/এএম/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব