সিনোফার্মের এক কোটি টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ২২:২৪ আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:২৮

দেশে এখনও পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে টিকা মজুত আছে ৭৫ লাখ ৬ হাজার ৩৬৪ ডোজ।

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

শেষ হওয়া ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ৫০৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৮ হাজার ১৬৩ জন। এখনও পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ।

পাশাপাশি আজ  ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩১ জন। এ পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে মোট ৯৫ হাজার ৩১ ডোজ।

এখন পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ। এর মধ্যে মঙ্গলবার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৯২ হাজার ২৭৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৪৩ জন।  

মডার্নার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মোট ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ। এর মধ্যে আজ  প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬২ হাজার ২৬৫ জনকে। 

সারাদেশে  এ পর্যন্ত করোনার টিকার নিবন্ধন করেছেন ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন। 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
ব্যাংক গ্রাহকদের কয়েক কোটি টাকা উধাও, পলাতক কর্মকর্তা আটক
ব্যাংক গ্রাহকদের কয়েক কোটি টাকা উধাও, পলাতক কর্মকর্তা আটক
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
মালয়েশিয়ার লোকাল আইল্যান্ড বনাম বিলাসবহুল রিসোর্ট-কোনটিতে খরচ কম?
মালয়েশিয়ার লোকাল আইল্যান্ড বনাম বিলাসবহুল রিসোর্ট-কোনটিতে খরচ কম?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত