বিমানবন্দরের পথ থেকেই ফিরতে হলো কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের

চৌধুরী আকবর হোসেন
২৫ আগস্ট ২০২১, ০১:৩৭ আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০১:৩৮

তাদের মনে স্বস্তি, কারণ তারা আজ দেশে ফিরবেন। সব কিছু গুছিয়ে দুপুর ৩টা নাগাদ যাত্রা করেন কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে খবর এলো বিমানবন্দর থেকে যাত্রীসহ ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। এমন খবরে তোলপাড় আফগানিস্তান জুড়ে। আর নিরাপত্তা সংকটের দেখিয়ে বাতিল হলো ফ্লাইট। শেষ পর্যন্ত ৯ বাংলাদেশির আফগানিস্তান থেকে দেশে ফেরা হলো না।

১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। বন্ধ হয়ে যায় দেশটির সঙ্গে আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ। অন্যান্য দেশের নাগরিকদের মতো অনিশ্চয়তায় পড়েন দেশটিতে থাকা বাংলাদেশিরাও। এখন পর্যন্ত দেশটিতে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে।

জাতিসংঘের উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (২৪ আগস্ট) ৯ বাংলাদেশির দেশে ফেরার কথা ছিল। কিন্তু কাবুল বিমানবন্দরের পথে রওনা দিয়েও তাদের ফিরে আসতে হয়। 

সেই ফ্লাইটে আসার কথা ছিলো আফগান ওয়্যারলেসের পিবিএক্স ও কন্টাক্ট সেন্টার অপারেশনের প্রধান রাজিব বিন ইসলামের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ব্র্যাকের ৩ জন এবং আফগান ওয়্যারলেসের কাজ করা ৬ জনের আজ ফ্লাইটে দেশের আশার কথা ছিল। আমরা বিমানবন্দরের পথে ছিলাম। হঠাৎ খবর এলো, নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন আমরা জানি না, আবার কবে ফ্লাইট পাবো।

এর আগে তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তাদের দেশে ফেরার জন্য  ১৬ আগস্টের ফ্লাইটের টিকিট ছিল। কিন্তু একদিন আগেই পরিস্থিতি বদলে যায়। তাই তখনও দেশে ফেরা হয়নি। 

এদিকে, কাবুল থেকে যাত্রীসহ নিজেদের কোনও বিমান ছিনতাই হয়নি বলে নিশ্চিত করেছে ইউক্রেন। বিমানটি ঠিকঠাকভাবেই রাজধানী কিয়েভ-এ ফিরে গেছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো।  

আরও পড়ুন: আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা দ্রুত দেশে ফিরতে চান

/এএ/
সম্পর্কিত
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩
সর্বশেষ খবর
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত