হাতিরঝিলের অবৈধ স্থাপনা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগ

শাহেদ শফিক
২৫ আগস্ট ২০২১, ১৯:১৫আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৯:১৫

উচ্চ আদালতের রায় অনুযায়ী রাজধানীর হাতিরঝিলের স্থাপিত নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পাশাপাশি একাজে তাকে সহযোগিতা করার জন্য আরও ৭ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে নিয়োগপ্রাপ্তরা এসব অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। চলতি মাসের মধ্যেই সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রাজউক।
গত ১৭ আগস্ট রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) মোহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, ‘বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প’ এলাকায় লীজ দেওয়া প্রতিষ্ঠানের গ্যাস,পানি,বিদ্যুৎ বিল ও সর্বশেষ ভাড়া আদায় সংক্রান্ত তথ্য পরীক্ষা এবং অবৈধ স্থাপনা সরেজমিনে দেখে সেসব উচ্ছেদ করতে হবে। এ কাজের জন্যই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তারকে নিয়োগ করা হয়।

ম্যাজিস্ট্রেটের এই কাজে সহযোগিতা করতে আরও যে সাতজনকে নিয়োগ করা হয় তারা হচ্ছেন-প্রকল্প পরিচালক আব্দুল আউয়াল, উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-১) রাহেলা রহমত উল্লাহ, অথরাইজড অফিসার জোটন দেবনাথ ও মাকিদ এহসান, প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন,সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-১) সুজন বসুনিয়া,বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিনিধি এবং কানুনগো (এস্টেট ও ভূমি-১) চিত্তরঞ্জন চৌধুরী।

এরই মধ্যে গত রবিবার থেকে এই কমিটি উচ্ছেদ অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে স্থাপনাগুলোর বিদ্যুৎ,গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এরপর স্থাপনাগুলো অপসারণ করা হবে।
প্রসঙ্গত, রাজধানীর ফুসফুস’ খ্যাত হাতিরঝিলকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা করে গত ৩০ জুন পূর্নাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সেখানে পরবর্তী ৬০ দিনের মধ্যে এর নকশা বহির্ভূত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়েছে।চলতি মাসেই হাইকোর্টের বেঁধে দেওয়া সেই সময় সীমা শেষ হচ্ছে।
প্রকল্প সূত্র জানিয়েছে,বর্তমানে হাতিরঝিলে নকশা বহির্ভূত ২৭টি অবৈধ স্থাপনা রয়েছে। এগুলো রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ইজারা দেওয়া হয়েছে। ফলে নষ্ট হচ্ছে তিলে তিলে গড়া হাতিরঝিলের সৌন্দর্য। কমছে উন্মুক্ত স্থান। পাশাপাশি ওই সব প্রতিষ্ঠানে আসা ক্রেতাদের অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে যানজট।
ইজারা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজউকের ২ বছর থেকে শুরু করে ১৫ বছরের চুক্তি রয়েছে। প্রতিটি দোকান থেকে ২০ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। ভাড়া বাবদ প্রতিমাসে পাচ্ছে সাড়ে তিন লাখ টাকারও বেশি।
জানতে চাইলে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বাংলা ট্রিবিউনকে বলেন,‘হাতিরঝিল ব্যবস্থাপনার জন্য আদালত যে রায় দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। এরই মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। উচ্ছেদে তারা কাজ করছেন।

হাতিরঝিলে নকশা বহির্ভূত স্থাপনার ইজারার মেয়াদ ১০-১৫ বছর!

হাতিরঝিলে ২৯ অবৈধ স্থাপনা

/এমকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী