১০ শতাংশে নামলো শনাক্তের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬২ জন। এর আগে ১৪ জুন তিন হাজার ৫০ জন শনাক্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেই হিসাবে আড়াই মাস পর আজ (১ সেপ্টেম্বর) করোনায় সর্বনিম্ন রোগী শনাক্ত হলেন।

নতুন তিন হাজার ৬২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ তিন হাজার ৬৮০ জন।

শনাক্ত রোগী কমার সঙ্গে সঙ্গে কমে এসেছে রোগী শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ, যা গত ৪ জুনের পর সর্বনিম্ন।

গত ৪ জুন ১৮ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৮৮৭ জন করোনা সংক্রমিত বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

তবে এরপর থেকেই করোনা রোগী শনাক্তের হার বাড়তে থাকে।

জুলাই মাসে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে রোগী শনাক্তের হার ৩০-এর বেশিতে চলে যায়।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু করে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্ত নিম্নমুখী। এর প্রমাণ হিসেবে তিনি জানান, এ বছরের ফেব্রুয়ারি মাসে যেখানে রোগীর সংখ্যা ছিল ১১ হাজার ৭৭ জন, জুলাই মাসে সেখানে রোগী সংখ্যা হয় তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন। তবে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আগস্ট মাসে নতুন শনাক্ত কমে এসেছে। আগস্টে রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৫১ হাজার ১৩৪ জন।’

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা
গরম পানি কি সত্যিই সর্দি-কাশি সারায়? যা বলছেন বিশেষজ্ঞরা
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
চিনামাটির নকশায় মুগ্ধতা ছড়ায় সৈয়দপুরের শতবর্ষী ‘চীনা মসজিদ’
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড