কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, প্রার্থিতা বাছায় ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর।

এই আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

একই কারণে শূন্য হওয়া উপজেলা পরিষদের ৯টির চেয়ারম্যান পদে, ৫টির ভাইস চেয়ারম্যান পদে, রাজশাহীর একটা পৌরসভার চেয়ারম্যান পদে, পৌরসভাটির ৫টি কাউন্সিলর পদে ও সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...

অন্য ধাপের ইউপি ভোটের তফসিল এ মাসের শেষে

স্থগিত ১৬১ ইউপি’র ভোট ২০ সেপ্টেম্বর

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম