অন্য ধাপের ইউপি ভোটের তফসিল এ মাসের শেষে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২

চলতি মাসের শেষ দিকে নতুন ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকালে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

অন্য ধাপের ভোট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘চলতি মাসের শেষ দিকে আরেকটি কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় বাকি ইউপি নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

কয়টি ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশন সিদ্ধান্ত নিয়েছে এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের চার হাজার ইউপিতে নির্বাচন সম্পন্ন করবে। তবে কয়টি ধাপে নির্বাচন সম্পন্ন হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পরে বসে কমিশন সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন...

স্থগিত ১৬১ ইউপি’র ভোট ২০ সেপ্টেম্বর

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম