কুমিল্লা-৭ আসন 

উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান ডা. প্রাণ গোপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

কুমিল্লা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। 

শনিবার (৪ সেপ্টেম্বর) তার পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সে সময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি। 

প্রসঙ্গত, অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বেও ছিলেন তিনি। 

প্রাণ গোপাল ছাড়াও কুমিল্লা-৭ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলামসহ আরও একজন। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি