শ্বাসরোধে শ্বশুর-শাশুড়িকে হত্যা, পুত্রবধূ আটক

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯

কুমিল্লায় শ্বশুর-শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শিউলী বেগম (২৫) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে পুলিশ। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, রবিবার মধ্যরাতে সাত থেকে আট জনের একটি দল বিলাল হোসেনের ঘরে ঢুকে কিছু একটা চেয়েছিলো। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহতদের এক প্রতিবেশী বলেন, প্রায় দুই মাস আগে বিলাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। লুট হওয়া মালামাল কিছুদিন পরে তার পুত্রবধূ শিউলী বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে শিউলী স্বীকার করে বলেছিলেন, ডাকাতির ঘটনা তিনিই সাজিয়েছেন। এরপর এমন কাজ আর কখনও করবেন না বলেও জানান।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রান্সকে হারিয়ে চমক দেখালো আইভরি কোস্ট
ফ্রান্সকে হারিয়ে চমক দেখালো আইভরি কোস্ট
কবে বাসযোগ্য হবে পৃথিবী, দূর হবে বৈষম্য?
কবে দূর হবে বৈষম্য?
‘মোদি আমার ভালো বন্ধু’, দ্রুতই বাণিজ্য চুক্তির আশা ট্রাম্পের
‘মোদি আমার ভালো বন্ধু’, দ্রুতই বাণিজ্য চুক্তির আশা ট্রাম্পের
প্লাস্টিকের ব্যবহার-দূষণ: জনস্বাস্থ্য ও পরিবেশে বাড়ছে ঝুঁকি
প্লাস্টিকের ব্যবহার-দূষণ: জনস্বাস্থ্য ও পরিবেশে বাড়ছে ঝুঁকি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের