কিশোর ধর্ষণ মামলায় সাবেক সেনা সদস্য কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০

পঞ্চগড়ে কিশোর (১৩) ধর্ষণের মামলায় মো. তমিজউদ্দীন (৫৭) নামে এক সাবেক সেনা সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী কিশোরের বাবা রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর তমিজউদ্দীনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী কিশোরের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া জানান, তমিজউদ্দীনকে গ্রেফতার করে সোমবার পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন