পদ্মার ৩৭ কেজির বাগাড় ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪

রাজবাড়ির গোয়ালন্দে পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে দৌলতদিয়া চর কর্ণেশনা কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে মাছটি ধরা হয়।

মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে গোবিন্দ হালদার সকাল ৯টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মণ্ডলের মৎস্য আড়তে আনেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, ‘সকালে ঘাটে এসেই দেখি একটি বড় বাগাড় নিলামে উঠেছে। পদ্মার মাছের চাহিদা বেশি, তার ওপর এত বড় বাগাড়। তাই সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিই। আশা করছি, বেশ লাভে বিকালের মধ্যেই মাছটি বিক্রি করতে পারবো।’

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি।

/এমএএ/
সম্পর্কিত
নদীর কলতান, পাহাড়ের সবুজ আর নিরিবিলি ছুটি কাটানোর ৩ ঠিকানা
নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা
জেলের জালে ধরা পড়লো ২৪ কেজি ওজনের এক মাছ
সর্বশেষ খবর
ইনস্টাগ্রাম রিল-টেলিগ্রাম থেকে জালনোট তৈরির কৌশল, গ্রেফতার সবজি বিক্রেতা
ইনস্টাগ্রাম রিল-টেলিগ্রাম থেকে জালনোট তৈরির কৌশল, গ্রেফতার সবজি বিক্রেতা
নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ
নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী