প্রশাসনের হস্তক্ষেপে ভাঙলো বাল্যবিয়ে, পালালো বর পক্ষ

খুলনা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯

খুলনার পাইকগাছায় বাল্যবিয়ে আয়োজন ভেস্তে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার এ বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে প্রশাসনের লোকজন আসার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। পরে বাবার মুচলেকায় বাল্যবিয়ে থেকে রক্ষা পায় স্কুলছাত্রী কনে।

পাইকগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশা লতা খাতুন বলেন, বুধবার রাড়লী গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে লস্কর গ্রামের নান্টু গাজীর ছেলে নাঈম গাজীর বিয়ে আয়োজনের খবর আসে। আইনজীবী সমিতির একটি কক্ষে নোটারি পাবলিকের মাধ্যমে এ বিয়ের ব্যবস্থা করা হয় বলে জানা যায়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় নাবালিকা মেয়ে ও তার পিতাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন বাবা।

ইউএনও মমতাজ বেগম ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও আনসার সদস্য ফয়সাল।

/টিটি/
সম্পর্কিত
দুর্নাম ঘুচিয়ে আলোর পথে কুড়িগ্রাম
বাল্যবিয়ে- প্রথম পর্বএই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে