আবাহনীকে আটকে দিলো পুলিশ, পাপনকে লাল কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মে ২০২৫, ১৯:৫৭আপডেট : ১০ মে ২০২৫, ১৯:৫৭

টানা তিন ম্যাচ জয়হীন আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে আকাশি-নীল জার্সিধারীরা আরও পিছিয়ে পড়েছে।

ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার ড্র করে আবাহনী ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে পিছিয়ে পড়লো ৭ পয়েন্টে। সাদা-কালোরা পরবর্তী দুই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে। 

আবাহনীর ড্রয়ে হতাশা আরও বাড়িয়েছে ম্যাচের শেষ দিকে পাপন সিংয়ের দ্বিতীয় হলুদ কার্ড।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব।

২৬ মিনিটে ইরফান ফকিরেরপুলকে এগিয়ে নেন। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্ত হোসেন। শেষ দিকে হারের ব্যবধান কমান রাজন হাওলাদার।

২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ। ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফকিরেরপুল।

বাইলজ অনুযায়ী লিগে দুটি দল অবনমিত হবে। ফকিরেরপুলের আজকের জয়ে রেলিগেশনে পড়েছে চট্টগ্রাম আবাহনী। ১৪ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি