টাঙ্গাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১০ মে ২০২৫, ১৯:৪৭ আপডেট : ১০ মে ২০২৫, ১৯:৪৭

টাঙ্গাইলে সাপের কামড়ে এক স্কুলছাত্রী ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকালে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এবং শুক্রবার দিনগত রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকায় এসব ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তরপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী আঁখি আক্তার (১৪) এবং সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী কাজলী বেগম (৬০)।

স্থানীয়রা জানান, আঁখি রাতে পড়তে বসে। সে সময় টেবিলে নিচে একটি বিষধর সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যথা অনুভব করে। পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আঁখির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

এদিকে, কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, কাজলী বেগম শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান। সেখানে একটি সাপ তার বাঁ হাতে ছোবল দেয়। এতে তার দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে হোসেন আলী বলেন, ‘মার চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে সাপ দেখতে পাইনি। হাতে চিহ্ন দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তার বাঁ হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো বাসের চালক ও হেলপারের
কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই, ধানের শীষের দুই কর্মী আটক
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে: কাদের সিদ্দিকী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি