ওমানে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘শাহিন’, নিহত ৩

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ০৪:০৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৪:০৩

মৌসুমী ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে ওমানে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার ঝড়ো বাতাসের সঙ্গে তীব্র বৃষ্টিতে রাস্তা প্লাবিত হয়ে পড়ে। উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় অনেককেই। এছাড়া রাজধানী মাস্কাট অভিমূখী কিংবা ছেড়ে যাওয়া বহু ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ঘুর্ণিঝড়ে প্রভাবে সৃষ্ট বন্যার পানির তোড়ে এক শিশু ভেসে গেলে পরে তার মৃতদেহ পাওয়া যায়। এছাড়া নিখোঁজ রয়েছে আরও এক জন। এছাড়া একটি শিল্প এলাকায় আবাসিক ভবনের ওপর পাহাড় ধসে পড়েন দুই এশীয় কর্মী নিহত হয়েছে।

ঘূর্ণিঝড়ের চোখ যখন স্থলভাগ অতিক্রম করে তখন এর বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় দশ মিটার উঁচু ঢেউ তৈরি হয়।

স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাস্তায় গাড়ি ডুবে গেছে আর তারপরও তার ভেতর দিয়েই চলাচলের চেষ্টা করছে মানুষ।

ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আল বাতিনাহ এলাকা। এছাড়া কয়েকটি এলাকায় প্রায় ২০ ইঞ্চি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তবে স্থলভাগে প্রবেশের পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় শাহিন।

ওমানের ন্যাশনাল ইমার্জেন্সি কমিটি জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে আল-কুরম এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া প্রায় দুই হাজার সাতশ’ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির