র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি, যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১২:৪২ আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:২৬

নাটোরের সিংড়ায় র‍্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব। টিপু সুলতান সিংড়া উপজেলার বিলদহরের মহসিন আলী প্রামাণিকের ছেলে।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার নাটোর র‌্যাব ক্যাম্পে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ করেন। এতে তিনি দাবি করেন, একজন অজ্ঞাত ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে ফোনে ভয়ভীতি দেখিয়ে তার কাছে অর্থ দাবি করেছে। 

অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া থানার বিলদহর বাজারে মঙ্গলবার রাতে অভিযান চালায় একদল র‍্যাব সদস্য। এ সময় টিপুকে আটক করা হয়। সিংড়া থানায় এ নিয়ে একটি মামলা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বিলদহর বাজারে একটি কসমেটিক সামগ্রী বিক্রির দোকান আছে টিপুর। এ ছাড়া অনেক দিন ধরে তিনি সুদে টাকা ধার দেওয়ার ব্যবসায় জড়িত। 

/এসএইচ/
সম্পর্কিত
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি