মিয়ানমারের জান্তা সরকারকে হুঁশিয়ার করলো মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২১, ১২:৪৮ আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২:৪৮

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারকে হুঁশিয়ার করে বিবৃতিতে দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান দূতের সঙ্গে জান্তা সরকার সহায়তা না করলে তারা মিয়ানমারের ছায়া সরকারের সঙ্গে যোগাযোগে প্রস্তুত রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় নির্বাচিত নেতা অং সান সু চিকে। পরে নির্বাচিত সরকারের প্রতিনিধিরা মিলে গঠন করে জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বুধবার পার্লামেন্টে বলেন, সংকট নিসরসনে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা সম্মতি বাস্তবায়নে মিয়ানমার সহায়তা না করলে জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে আলোচনা করার কথা বিবেচনা করছে কুয়ালালামপুর।

মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। এজন্য মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। মিয়ানমারে জান্তা সরকার অবশ্য তার সঙ্গে সহায়তার আশ্বাস দিয়েছে।

কুয়ালালামপুর যদি মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাহলে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আলোচনা করা প্রথম আসিয়ান দেশ হবে মিয়ানমার। এটা হবে জান্তা সরকারের সঙ্গে বড় বিপর্যয়। কেননা জাতীয় ঐক্যের সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি চাইছে, বিশেষ করে আসিয়ান দেশগুলোর স্বীকৃতি চায় তারা।

সূত্র: ইরাবতী

/জেজে/
সম্পর্কিত
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সর্বশেষ খবর
পিসিবির সিদ্ধান্তে বাতিল ভারত-পাকিস্তান মহারণ!
পিসিবির সিদ্ধান্তে বাতিল ভারত-পাকিস্তান মহারণ!
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের