ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

যশোর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৫:১৯আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫:১৯

যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হওয়ায় সময় ট্রেনের ধাক্কায় ইমাজ রহমান জিসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিল সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

জিসান উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামের স্কুলশিক্ষক আতিয়ার রহমান মোল্যার ছেলে। সে পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জিসান একটি মোটরসাইকেল যোগে তালতলা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইলের সঙ্গে মোটরসাইকলের ধাক্কা লাগে। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান জানান, বেলা পৌনে ১১টার দিকে জিসানকে হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে আনার আগেই সে মারা যায়।

জিসানের চাচা মহিদুল ইসলাম বলেন, সকালে জিসান তার বাবাকে মোটরসাইকেলে পায়রাহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৌঁছে দেয়। সেখান থেকে ফেরার পথে তালতলা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার বুলবুল আহমেদ বলেন, এমন কোনও ঘটনা আমার জানা নেই। গার্ড বা ট্রেনের চালক কেউই আমাকে দুর্ঘটনার কোনও তথ্য দেননি। এমনকি সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েও কিছু পাইনি।

অভয়নগর থানা এসআই তরিকুল ইসলাম বলেন, এমন কোনও খবর আমাদের কাছে এখনও আসেনি। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ
সর্বশেষ খবর
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা