ভারত থেকে সন্ধ্যায় আসছে ১০ লাখ ‘কোভিশিল্ড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ অক্টোবর ২০২১, ১৬:৪১আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:১৩

অবশেষে রফতানির অনুমতি পাওয়ার পর ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সন্ধ্যায় আসছে ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা। শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান এসে পৌঁছাবে। 

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বেক্সিমকো ফারমাসিটিক্যালসের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব টিকা পাঠানো হচ্ছে। 

এদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ এক্সকিউটিভ অফিসার (সিইও) রাব্বুর রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে ১০ লাখ ডোজ কোভিশিল্ড। বিমানবন্দরে আমাদের প্রতিনিধি থাকবেন তা গ্রহণ করার জন্য। এরপর টিকাগুলো আমাদের ওয়্যার হাউজে নিয়ে যাওয়া হবে সংরক্ষণের জন্য। 

উল্লেখ্য, দেশে গত ২১ জানুয়ারি প্রথম আসে ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা। এসব টিকা ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড। তার ঠিক চার দিন পর আসে ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানে ৫০ লাখ ডোজ কোভিশিল্ড। এই ৭০ লাখ ডোজ হাতে রেখেই দেশে শুরু হয় গণটিকা কার্যক্রম। এরপর উপহার আর কেনা টিকার চালান মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ডোজ কোভিশিল্ড দেশে এসেছে। ২৬ মার্চের পর টিকার আর কোনও চালান ভারত থেকে আসেনি। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং নিজ দেশের নাগরিকদের টিকা নিশ্চিতে সেরাম ইন্সটিটিউট রফতানি বন্ধ করে দেয়।

ভারতের সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে কোভিশিল্ডের ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান পাওয়ার পরই গণটিকাদান শুরু হয়। কিন্তু দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত রফতানি বন্ধ করে দিলে সংকটে পড়ে বাংলাদেশ। পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। যার ফলে টিকাদান কর্মসূচি গতি হারায়। এমন পরিস্থিতিতে সরকার চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়। পাশাপাশি সম্ভাব্য সব উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করা হয়।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলকে বিদায় করা হাল্যান্ডকে নিয়ে যা লিখলো ফিফা
ব্রাজিলকে বিদায় করা হাল্যান্ডকে নিয়ে যা লিখলো ফিফা
১৯৯০ সালের পর শেষ ষোলোতেই বিদায় নিলো ব্রাজিল 
১৯৯০ সালের পর শেষ ষোলোতেই বিদায় নিলো ব্রাজিল 
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
পছন্দের দল হেরেছে? ট্রল ও শোক সামলাবেন যেভাবে
পছন্দের দল হেরেছে? ট্রল ও শোক সামলাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে