কবিতা

হিমনগ্ন বালিকারা

ত্রিশাখ জলদাস
১২ অক্টোবর ২০২১, ০৩:৪১আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৩:৪১

চিহ্ন

বৃক্ষকে দূরত্বে রেখে নদীর জলে সাঁতার কাটছে মাছ। অতীতমুখী একটি নৌকা একাকী শুয়ে আছে তীরে।


দ্বিধা 

জোছনার ভেতর একটি পূর্ণ চাঁদ অন্ধকারকে আড়াল করে বসে আছে। 


ছেদ

মৃত্যু একটি অচঞ্চল স্পর্শ। তুমি তাকে ফেলে এসেছ দূরে। জলের উপর দৃশ্যমান ক্ষয়িষ্ণু আকাশ। 


যাপন

শরীরের ভ্রূণটি মরে গেলে ছায়াকে দীর্ঘ করে শুয়ে থাকে শীতার্ত সময় । 


লয়

প্রতিটি স্মৃতি-রেখা আলাদা আলাদা। মৃত্যু ও মায়ার ভেতর সন্ধ্যা ফুল ফুটে আছে।


গ্রন্থি

নুড়িপাথরের সাথে জলকাঁকড়ের খেলা। মাছ ও মাঝিদের সমুদ্র যাপন। ডানার জল মুছে ফেলে ডুবে যাচ্ছে নদী।


ঊনস্মৃতি

নতজানু সন্ন্যাসীরা ভেঙে পড়া জাহাজের গলুই। রমণচিহ্ন অস্পষ্ট রেখে হেঁটে যাচ্ছে কামার্ত ময়ূর।


ছাপ

ভোজনবিলাসী পিঁপড়ারা সময়কে ভাগ করে খেয়ে নিলে নিঃসঙ্গ মাটির পুতুল পড়ে থাকে শূন্যতায়।


টান

ভাঙ্গা মাস্তুল থেকে সমুদ্রের কান্না উঠে আসে। তামাটে অন্ধকারের ভেতর দিয়ে ভেসে যায় সাম্পান।


মিথুন

পাথরের আড়াল থেকে উঁকি দিচ্ছে আগুন। লুকানো উত্তাপ। হাতের উপর হাত রেখে ঘুমিয়ে আছে নদী।

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি