দেশে মোবাইল ইন্টারনেটে ‘ধীরগতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ০৮:৩১ আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭:৪৬

দেশে মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবধরনের ওয়েবসাইট ব্রাউজিংয়ে সমস্যা পাচ্ছেন তারা। অনেকেই জরুরি ই-মেইলও চেক করতে পারছেন না বলে জানিয়েছেন। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।

মোবাইল ইন্টারনেটে ধীরগতি করা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টেকনিক্যাল ফল্টের কারণে এমনটা হয়ে থাকতে পারে। আমরা কিছু করিনি।’

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে এনটিটিএন ও আইআইটি প্রতিষ্ঠান ফাইবার অ্যাড হোমের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সুমন আহমেদ সাবির জানান, ‘মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। তবে ব্রডব্যান্ড লাইন চালু আছে। ব্রডব্যান্ড ব্যবহার করে সবধরনের সাইট ব্রাউজও করা যাচ্ছে।’

প্রসঙ্গত, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সাড়ে ১১ কোটি আর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটির কিছু বেশি।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ভ্রমণে মোবাইল নেটওয়ার্ক না থাকলে কীভাবে প্রস্তুত থাকবেন
ফোনে ৪জি কভারেজ দেখালেও ইন্টারনেট ধীর? সমাধান করবেন যেভাবে
লাদাখে প্রিপেইড সিম কেন কাজ করে না, ভ্রমণের আগে জেনে নিন
সর্বশেষ খবর
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি