পাঁচ কোটি ৮৮ লাখ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ২১:০৯ আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:০৯

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে মঙ্গলবার (১৯ অক্টোবর) ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ  দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে আর ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন। মঙ্গলবার একদিনে দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ টিকা। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪১ হাজার ২২৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ১২৯ জনকে।

পাশাপাশি আজ  ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২১ হাজার ৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৭৮ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ  প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৫২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ২৮ হাজার ৪০৭ জন। 

এছাড়া মডার্নার টিকা আজও  কাউকে দেওয়া হয়নি।

সারা দেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি 
মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?