সবাইকে সাবধান হওয়ার আহ্বান স্বাস্থ্যের ডিজির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৮:১২ আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:১২

দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার আবারও বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। এ কারণে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

বুধবার (২০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ইউএইচএফপিও সম্মেলনে তিনি এই সতর্ক বার্তা দেন।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি আবারও সংক্রমণের হার একটু বাড়ছে। কাজেই সাবধান হতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

তিনি বলেন, ‘আমার এখানে (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে) আসা, কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না এবং ইচ্ছা ছিল না। কিন্তু আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আপ্রাণ চেষ্টা করেছি দায়িত্ব পালন করার। আমি আমার দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে করোনার মধ্যেও সারা দেশ  চষে বেড়িয়েছি। তখন সেখানে উপজেলা পর্যায়ে অনেক ইউএইচএফপিওদের কাজ দেখেছি, অবাক হয়েছি।’ মাঠ পর্যায়ে সবাই আমাদের সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি।’

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
সর্বশেষ খবর
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
‘যাদের হাত ধরে মানুষ হওয়ার শিক্ষা’
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
‘শিক্ষকেরা আমার কাছে খুঁটির মতো’
‘শিক্ষকেরা আমার কাছে খুঁটির মতো’
জার্মানিকে নিয়ে আরেকটি হতাশার রাত কেটেছে ক্লপের
জার্মানিকে নিয়ে আরেকটি হতাশার রাত কেটেছে ক্লপের
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার