টিকা নিয়েছেন আরও সোয়া ৭ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ২১:০২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:১৫

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৫৭ ডোজ।  এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। আর রবিবার (২৪ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৭ লাখ ২২ হাজার ৫৮২ ডোজ টিকা।  

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, রবিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৬৯ জনকে।

পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩১ হাজার ৭৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে নয় হাজার ৫৯৮ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৭০৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ১৫ হাজার ৬৫৩ জন। 

মডার্নার টিকা আজ প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ১৮১ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে