সৈয়দপুরে বাস দুর্ঘটনায় নিহত ২

নীলফামারী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ১৮:০০আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮:০৪

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের নিয়ামতপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক ও রংপুর বিভাগীয় শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম (৪০) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে বাসযাত্রী মঞ্জুর আলী (৫৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও থেকে বগুড়া যাচ্ছিল ফাহিম এন্টারপ্রাইজ। রাস্তা পারাপারের সময় তহিদুল ইসলামকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী মঞ্জুর আলী নিহত হন।

মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক জানান, তহিদুল তিন বছর ধরে মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন। গত মাসে এখানে (সৈয়দপুরে) যোগদান করেন। দুপুরের খাওয়া শেষে অফিসে ফিরছিলেন তিনি।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম জানান, বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রায় ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো এক চালকের
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
বাজারের নামকরণ নিয়ে ৬ ঘণ্টা ধরে সংঘর্ষ, একজনের মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই, ২০২৬)
পদ্মায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে
পদ্মায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
রাষ্ট্রীয় ৪৪টি শিল্প লুটেরা ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার অভিযোগ, প্রতিহতের আহ্বান জামুকার
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা