ভালো দাম না পেয়ে হতাশ কুষ্টিয়ার পান চাষিরা

কুষ্টিয়া প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১২:২৬আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১২:৩৫

পান চাষের জন্য প্রসিদ্ধ কুষ্টিয়া জেলা। এ জেলার পানের চাহিদা রয়েছে দেশজুড়ে। এমনকি কুষ্টিয়ার পান দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হয়ে থাকে। পান চাষে সফলতা পেয়ে এখানকার চাষিরা স্বাবলম্বী হয়েছেন। তবে এবার ভরা মৌসুমে বাজারে পানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় এবার দুই হাজার ১৪০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬২০ হেক্টর, ভেড়ামারা উপজেলায় ৭২০ হেক্টর, দৌলতপুর উপজেলায় ৫৩৬ হেক্টর, মিরপুর উপজেলায় ১৬০ হেক্টর, খোকসা উপজেলায় ৮২ হেক্টর ও কুমারখালী উপজেলায় ২২ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। 

দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের শালিমপুর গ্রামের চাষি হাফিজুর রহমান জানান, তার দেড়শ’ পিলে বরজ (পানক্ষেত) রয়েছে। পানচাষ করে সংসার চলে। ছেলেমেয়েদের লেখাপড়াও চলে এই বরজের আয় থেকে। বরজের পরিচর্যা আর সকালে পান ভেঙে তারাগুনিয়া বাজারে বিক্রি করা হয়। তবে হঠাৎ করে দাম পড়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাজ পড়েছে এই পানচাষির কপালে।

এক বিঘা জমির বরজ থেকে বছরে আয় হয় প্রায় তিন লাখ টাকা

একই উপজেলার চকদৌলতপুর গ্রামের আকুল উদ্দিন জানান, পান চাষ লাভজনক হওয়ায় বরজ করেছি। পান চাষে স্বচ্ছলতাও ফিরেছে। প্রথমে এক বিঘা জমিতে পান চাষে লক্ষাধিক টাকা খরচ হয়েছিল। এখন প্রতি বছর বরজ থেকে কমপক্ষে তিন লাখ টাকা আয় হয়ে থাকে। বর্তমানে বাজারে পানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছি।

ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের রফিকুল শেখ জানান, পানগাছ কার্তিক মাসের শেষে লাগানো হয়। গাছ লাগানোর ৬-৭ মাস পর থেকে পান বিক্রি করা যায়। বিঘাপ্রতি পানচাষে খরচ হয় প্রায় এক লাখ টাকা। তবে এক বিঘা জমির বরজ থেকে আয় হয় প্রায় তিন লাখ টাকা।

মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের রবিউল ইসলাম বলেন, কুষ্টিয়ার পান দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি সৌদি আরব, দুবাই, কাতার ও আবুধাবিতে রফতানি হয়ে থাকে। ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পান কিনে বিদেশে রফতানি করে। পানের ভালো ফলনে প্রতিবছর বরজে সার, খৈল ও কীটনাশক দেওয়া লাগে। সরকার যদি পান চাষিদের সহজ শর্তে ঋণ দিতো, তাহলে পানচাষে আরও আগ্রহ বাড়তো।

পান বিক্রেতা মারুফ হোসেন জানান, গতবারের চেয়ে এবার পানের দাম কিছুটা কম। বাজারে এখন এক পোন (৮০টিতে এক পোন) পান প্রকারভেদে ২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। যা অন্যবারের তুলনায় কম।

কুষ্টিয়ার মিষ্টি ও সাঁচিসহ বিভিন্ন ধরনের পান বিদেশে রফতানি হয়

একই কথা জানালেন দোকানি শানিম হাসান। তিনি বলেন, বাজারে বর্তমানে যে পান ৮০ টাকা পোন বিক্রি হচ্ছে, সেটা দুইশ’ টাকা পর্যন্তও বিক্রি হয়েছে। এবার পানের দাম কিছুটা কম।

পান ব্যবসায়ী আজগর আলী জানান, চাষিরা বরজ থেকে পান সংগ্রহ করে তারাগুনিয়া, ভেড়ামারাসহ বিভিন্ন হাটে বিক্রি করেন। এরপর বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তা কিনে ঢাকা ও চট্টগ্রামসহ বিদেশেও রফতানি করে থাকেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, কুষ্টিয়ার মিষ্টি ও সাঁচিসহ বিভিন্ন ধরনের পান বিদেশে রফতানি করা হয়। পান চাষিদের সব ধরনের পরামর্শ দিয়ে থাকে কৃষি বিভাগ। 

/এসএইচ/
সম্পর্কিত
এক হাটে প্রতিদিন কোটি টাকার ড্রাগন বিক্রি
জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘ময়লা-আবর্জনা’
ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
আদিবাসীদের ইতিহাসের ভিন্ন পাঠ উমর খালিদের ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ’
আদিবাসীদের ইতিহাসের ভিন্ন পাঠ উমর খালিদের ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ’
ব্যাংক খাতের লুটপাটের তদন্ত চলছে: সংসদে অর্থমন্ত্রী
ব্যাংক খাতের লুটপাটের তদন্ত চলছে: সংসদে অর্থমন্ত্রী
যাত্রাবাড়ীতে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা
যাত্রাবাড়ীতে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা
রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
রথযাত্রায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ