নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে ইসি: বদিউল আলম মজুমদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ২২:১৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২২:৩৮

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। 

রবিবার (৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে অনুষ্ঠিত এক নাগরিক সংলাপে তিনি এই মন্তব্য করেন। ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন বদিউল আলম মজুমদার। 

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সেজন্য সংবিধানে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তার মধ্যে রয়েছে আদালত, সংসদ ও নির্বাচন কমিশন। আদালত আর সংসদ তো কৌতুকে পরিণত হয়েছে। আর নির্বাচন কমিশন নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। এছাড়া মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও দুর্নীতি দমন কমিশনও কোনও কাজ করে না। এমন পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর ভূমিকা জরুরি। তারাও কাজ করে না।

নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সুজন সম্পাদক বলেন, একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নাগরিক। তাকে সর্বদা জাগ্রত থাকতে হয়। প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কেউ পেশাগত বা শখের বশে হয়তো এই কাজটি করছে। বাকিরা তাদের নাগরিক দায়িত্ব পালন করছে না। এটা না করতে পারলে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতার সব উৎসের মালিক জনগণ। জনগণ তার প্রতিনিধিকে নির্বাচিত করতে না পারলে, নির্বাচন যদি প্রহসনের হয় তাহলে সেই ক্ষমতা জনগণের কাছে থাকে না। ২০১৮ সালের ডিসেম্বরে মধ্যরাতের ভোট কী ক্ষমতার সুব্যবহার নাকি অপব্যবহার? ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত। জাতীয় সংসদের ইংরেজি হচ্ছে ‘হাউজ অব দ্য পিপল’, জনগণের ঘর। জনপ্রতিনিধিরা থাকবেন সেখানে। অথচ এখানে কারা আছে? এখানে অধিকাংশই দুর্বৃত্ত। সেখানেই তো গলদ।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক শিল্পী রফিউর রাব্বি বলেন, নীতি-নৈতিকতা আলোচনার মধ্য দিয়ে তৈরি হবে। যত আলোচনা হবে তত সমাজের চেহারা বদলাবে। শুদ্ধচার চর্চা শুরু হতে হবে পরিবার থেকে।

সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এই সংলাপে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন প্রমুখ। 

মহানগর কমিটির সাধারণ সম্পাদক আহমেদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্য হাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক (ঢাকা) সমন্বয়কারী জিল্লুর রহমান।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির
 ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা
‘স্থানীয় সরকার নির্বাচনে খরচ প্রায় ৬ হাজার কোটি, এই বছর নাও হতে পারে’
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’