পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৫:২১ আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৫:২১

বতর্মান পরিস্থিতি বিবেচনায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে অনান্য সুযোগ-সুবিধা দেওয়াসহ ৮ দফা দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের নির্বাহী সদস্য সালাউদ্দিন স্বপন বলেন, ‘করোনাকালীন লকডাউনের মধ্যেই পোশাক শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদন সচল রেখে দেশের অর্থনৈতিক গতিশীলতা ধরে রেখেছিল। অপরদিকে, মালিকরা করোনা পরিস্থিতির সুযোগে শ্রমিক ছাটাই, মজুরি কর্তন এবং শ্রমিক সংগঠিত করা ও ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনে বাধা দেওয়াসহ নানা অনিয়ম করেছেন।’

তিনি বলেন, ‘দেশে দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির মাধ্যমে শ্রমিকদের অসহায়ত্বের মধ্যে ফেলা হয়েছে। তারা মানবেতর জীবন যাপন করছেন। অপরদিকে, শ্রম অধিদফতর (ডিওএল) এবং কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর (ডাইফে)-সহ সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয় মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে।’

গোলটেবিল বৈঠকে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সি থেকে দেওয়া ৮ দফা দাবিতে আরও উল্লেখ করা হয়, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা দূর করে রেজিস্ট্রেশন দিতে হবে; ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে; শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্য সোশ্যাল সেফটি নেট গড়ে তুলতে হবে; দেশের সব পোশাক শিল্প অঞ্চলে সরকারি উদ্যোগে শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা করতে হবে; শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন ও প্রোডাকশন টার্গেট দিয়ে শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে;  মালিকপক্ষ অবলম্বনকারী শিল্প পুলিশকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এর সভাপতি মীর আবুল কালাম আসাদ, সদস্য আমিনুল হক আমিনসহ অনেকে।

 

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’