‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২১:৪৬ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:৪৬

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর আশঙ্কায় তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা নির হেফেজ। মঙ্গলবার ইসরায়েলের ১০৩এফএম রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাওয়ার পরই এই প্রতিক্রিয়া সামনে এলো। রবিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় বেঁধে দেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো মোট ৬৭টি আসন (বিরোধী জোট ৪৮ ও দুটি আরব দল ১৯) লাভ করে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পায় ৫৩টি আসন।

নির হেফেজ বলেন, আমি মনে করি নেতানিয়াহু আতঙ্কের মধ্যে আছেন। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই আতঙ্ক অন্যতম মূল নিয়ামক। প্রধানমন্ত্রী পদ হারিয়ে বিরোধী দলে যাওয়া নেতানিয়াহুর জীবনে বড় পরিবর্তন আনবে উল্লেখ করে তিনি বলেন, তার পরিবার, স্ত্রী সারা ও ছেলে ইয়ারের জন্য এই পরিস্থিতি গাজায় জিম্মি হওয়ার চেয়েও খারাপ।

হেফেজ জানান, দফতর ছাড়লে তার ওপর চলমান দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া তীব্র হবে এবং জেলা আদালত তাকে প্রতিদিন উপস্থিত থাকতে বাধ্য করবে। ২০২০ সাল থেকে তিনটি দুর্নীতি মামলায় ঘুষ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

হেফেজ মনে করেন, ক্ষমতা ধরে রাখতে এবং আল্ট্রা-অরথোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোট টিকিয়ে রাখতে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান এবং রাজনৈতিক ছাড় দেওয়ার প্রস্তাব দিতে পারেন। তবে গাদি আইজেনকোটকে চাপ দেওয়া সহজ হবে না উল্লেখ করে হেফেজ বলেন, আইজেনকোট তাকে (নেতানিয়াহু) ভয় পান না এবং তাকে বিভ্রান্ত করা যাবে না।

১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ এবং ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম মেয়াদি প্রধানমন্ত্রী। তিনি আরব দলগুলোর সহায়তায় গঠিত যেকোনও সরকারের বিরোধিতা করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
সর্বশেষ খবর
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’