রেইনট্রি ধর্ষণ মামলায় সাফাতসহ ৫ জন খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৪:৫৬ আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:৩৬

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত এ রায় দেন। আসামিদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দেন।

খালাস পাওয়া অপর ৪ জন হলেন—সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

বিচারক রায় পড়ার সময় বলেন, ‘আপনারা বলছেন এটি একটি আলোচিত মামলা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে সব মামলাই আলোচিত ও গুরুত্বপূর্ণ। এই মামলাটির মেডিক্যাল রিপোর্টে কিছুই পাওয়া যায়নি এবং ডাক্তাররা কোনও প্রমাণ দিতে পারেনি।’

রায় শোনার পর আদালতের মধ্যে আসামিরা আলহামদুলিল্লাহ বলে ওঠেন। এরপর তাদের বের করার সময় খালাস পাওয়া আসামি নাইম আশরাফ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমরা ন্যায়বিচার পেয়েছি। এটা সাজানো ছিল। আমরা ভিক্টিমাইজড। আদালত সঠিক রায় দিয়েছেন।’

সাফাত আহমেদের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘মেডিক্যাল রিপোর্ট, ডিএনএ রিপোর্ট এবং ২২ জন সাক্ষীর জবানবন্দি- সবকিছুর আলোকে এ ঘটনা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা টিমের সবাই আনন্দিত। এই মামলায় যারা তদন্ত কর্মকর্তা ছিলেন তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই মামলায় চূড়ান্ত রিপোর্ট হওয়া উচিত ছিল। কিন্তু তারা কাউকে খুশি করার জন্য এই কাজ করেছিলেন।’ 

নাঈম আশরাফের আইনজীবী খায়রুল ইসলাম বলেন, ‘সাফাত আহমেদের সাবেক স্ত্রী ও কতিপয় ব্যবসায়িক গোষ্ঠী ষড়যন্ত্র করে এই মামলা করেছেন। মেডিক্যাল রিপোর্ট, ডিএনএ টেস্ট, আসামিদের জবানবন্দি এবং ২২ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা পর্যালোচনা করে আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। মিথ্যা মামলায় ৯৬ কার্যদিবস আদালতের সময় নষ্ট করা হয়েছে।’ 

এর আগে, ১২ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় পরবর্তী রায় ঘোষণার জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেন। ওই দিন সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ ছিল। ফলে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

 

 

 

/এমএইচজে/এমআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম
লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম
আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
সমুদ্রের বুকে লুকিয়ে ১২ বিস্ময়! মাত্র ৬০০ টাকায় মিলবে ঘোরার সুযোগ
সমুদ্রের বুকে লুকিয়ে ১২ বিস্ময়! মাত্র ৬০০ টাকায় মিলবে ঘোরার সুযোগ
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন