শরণার্থী সংকট: বেলারুশ ভ্রমণে কঠোর পদক্ষেপ তুরস্কের

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০২১, ১৪:২০আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৪:২৫

তুরস্কের বিমানবন্দর ব্যবহার করে বেলারুশ ভ্রমণে ইরাক, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করলো আঙ্কারা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেলারুশ-পোল্যান্ডে সীমন্তে শরণার্থী ইস্যুতে এমন পদক্ষেপ নিল দেশটি।

শুক্রবার এক টুইট বার্তায় সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং বেলারুশের মধ্যে সীমান্তে ক্রসিংয়ের কারণে কঠোর অবস্থানে আঙ্কারা। ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিক যারা তুর্কি বিমানবন্দর থেকে বেলারুশ যেতে ইচ্ছুক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের টিকিট দেওয়া হবে না’।

তুরস্কের বিমান

গত কয়েকদিন ধরে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শরণার্থীদের ঢল নেমেছে। মধ্যপ্রাচ্যের এসব অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে ১০ থেকে ১৫ হাজার সেনা মোতায়েন করেছে পোল্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র অভিযোগ, ষড়যন্ত্র করে ইউরোপের দিকে এসব শরণার্থীদের ঢেলে দিচ্ছে বেলারুশের আলেক্সেন্ডার লুকাশেঙ্কোর সরকার। পূর্বের বেশ কিছু ইস্যুতেও মিনস্কের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইইউ। সম্প্রতি পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, সীমান্তে অস্থিরতা তৈরির পেছনে লুকাশেঙ্কোর ঘনিষ্ঠ রুশ প্রেসিসেডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে।

এমন বাস্তবতায় শরণার্থী নিয়ে বেলারুশের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের সম্পর্কের আরও অবনতি হচ্ছে। খাদ্য সংকট এবং প্রচণ্ড শীতে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বেলারুশকে শিক্ষা দিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে ইইউ।

/এলকে/
সম্পর্কিত
হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ
মিউজিয়ামের মেঝেতে লেপে দেওয়া হলো ৪০০ কেজি পিনাট বাটার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল