মন্দ কাজে বাধা না দিলে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ২১:৫৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২২:০৩

দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনও কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে।’

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

আবদুল হামিদ বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।’ স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

এ সময় রাষ্ট্রপতির ছেলে ও স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন। রবিবার (১৪ নভেম্বর) মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন রাষ্ট্রপতি।

এ ছাড়া সন্ধ্যায় প্রসিডেন্ট আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ছেড়ে দিলো বিএনপি
রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
সমাজে মৌলবাদী-ফ্যানাটিক প্রবণতা বাড়ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সমাজে মৌলবাদী-ফ্যানাটিক প্রবণতা বাড়ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে