বাবা মামলার সাক্ষী হওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ২০:২১আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০:২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংঘর্ষের মামলায় বাবা সাক্ষী হওয়ায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ছেলে সুজন মিয়াকে (৩০) হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২২ নভেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের পর দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলার মীরপুর ইউনিয়নের লহড়ী নোয়াগাঁও গ্রামের আশক আলীর ছেলে সুজন। তিনি টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানায়, সুজন আলীর গরু রবিবার দুপুরে পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে নিয়ে নুরুল ও সুজনের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যার পর নোয়াগাঁও গ্রামে আসলে প্রতিপক্ষের লোকজন সুজনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন। পরে ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধের জেরে কিছু দিন আগে লহড়ী গ্রামের খলিল উদ্দিনের সঙ্গে একই গ্রামের নুর মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনায় খলিল বাদী হয়ে নুর মিয়াকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় সাক্ষী ছিলেন আশক আলী। এরপর থেকে নুর মিয়া ও তার লোকজন আশক আলীকে দেখলে গালিগালাজ করে।

আশক আলীর অভিযোগ, ‘নুর মিয়ার বিরুদ্ধে করা মারামারি মামলার সাক্ষী আমি। এ কারণে নূর মিয়া গং আমার ওপর ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করে। এর জেরে আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে।’

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
সর্বশেষ খবর
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন