ছেলের ইমামতিতে কাউন্সিলর সোহেলের জানাজায় মানুষের ঢল

কুমিল্লা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৯:২৬

সন্ত্রাসীদের গুলিতে নিহত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাদ জোহর পাথরিয়াপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশেই পাথরিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে একই ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের সহযোগী হরিপদ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে।

কুমিল্লায় কাউন্সিলরকে হত্যার ঘটনায় হামলা-ভাঙচুর, আতঙ্কে মৃত্যু

জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। ইমামতি করেন কাউন্সিল সোহেলের ছেলে হাফেজ মো. নাদিম। এ সময় তিনি বলেন, আমার বাবার জনপ্রিয়তার কারণে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

এ সময় বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন ও সোহেলের ছেলে হাফেজ সৈয়দ মো. হাফিজুল ইসলাম।

সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কাউন্সিলর সোহেল খুব ভালো মানুষ ছিলেন। এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু

উল্লেখ্য, সোমবার বিকালে নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলরের নিজ কার্যালয়ে সোহেলসহ সাত জন দুর্বৃত্তের গুলিতে আহত হন। রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সহযোগী হরিপদ মারা যান।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের